Pabna



জাতীয় শিশু দিবস ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ উপলক্ষে প্রস্তুুতিমূলক সভা

নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
পাবনায় ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯ জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস,২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস ২০১৯ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। 
রবিবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে প্রশাসক সম্মেলন কক্ষে  এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসক জসিম উদ্দিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী আতিয়ুর রহমান, স্থানীয় সরকারের উপপরিচালক সালমা খাতুন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাফিউল ইসলাম,অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) শাহেদ পারভেজ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর পাবনার নির্বাহী প্রকৌশলী রেজাউল করিম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোখলেছুর রহমান, পাবনা সংবাদপত্র পরিষদের সভাপতি আব্দুল মতীন খান সহ বিভিন্ন দপ্তরের কমৃকর্তাবৃন্দ।

কোন মন্তব্য নেই