টিআইবি পুরষ্কার পাওয়ায় সাংবাদিক উৎপল মির্জাকে পিআরইউ এর সংবর্ধণা
নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) কর্তৃক অনুসন্ধানী সাংবাদিকতায় ইলেক্ট্রনিক মিডিয়া বিভাগে ২০১৮ সালের পুরস্কর প্রাপ্ত মাছরাঙ্গা টেলিভিশনের উত্তরাঞ্চলের ব্যুরো প্রধান উৎপল মির্জাকে দৈনিক বিবৃতি ও পাবনা রিপোটার্স ইউনিটির পক্ষ থেকে সংবর্ধণা প্রদান করা হয়েছে।
শনিবার সন্ধায় পাবনা রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে দৈনিক বিবৃতির প্রকাশক ও সম্পাদক ইয়াছিন আলী মৃধা রতনের সভাপতিত্বে এবং পাবনা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক কাজী মাহবুব মোর্শেদ বাবলার পরিচালনায় সংবর্ধণা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সিনিয়র সহসভাপতি কানু সান্যাল, দপ্তর সম্পাদক আব্দুর রশিদ, কার্যনির্বাহী সদস্য সৈকত আফরোজ আসাদ, আবু সাঈদ মোহন, ক্রীড়া সম্পাদক শামীম রায়হান চন্দন, ডেইলি স্টার প্রতিনিধি তপু আহমেদ, এটিএন নিউজ প্রতিনিধি রিজভী জয়, একাত্তর টিভির প্রতিনিধি মোস্তাফিজুর রহমান রাসেল, পাবনার খবরের নির্বাহী সম্পাদক মনিরুজ্জামান শিপন, ভোরের দর্পনের প্রতিনিধি রনি ইমরান, আমাদের অর্থনীতির প্রতিনিধি মিজান তানজিল প্রমুখ।
বক্তারা, সাংবাদিক উৎপল মির্জার কর্মময় জীবন নিয়ে আলোকপাত করে সাংবাদিক উৎপল মির্জার উত্তর উত্তর সাফল্য কামনা করেন এবং তাঁর আদর্শকে ধারন করে বর্তমান প্রজন্মের সাংবাদিকদের এগিয়ে যাবার আহবান জানান।
আলোচনা সভা শেষে সাংবাদিক উৎপল মির্জাকে দৈনিক বিবৃতি ও পাবনা রিপোটার্স ইউনিটির পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। সংবর্ধণার জবাবে সাংবাদিক উৎপল মির্জা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।

কোন মন্তব্য নেই