Pabna



বর্ণিল আয়োজনে পাবিপ্রবি’র ১০ম ব্যাচের প্রবেশিকা দিবস পালিত

নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম: 
নানা আয়োজনে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১০ম ব্যাচের প্রবেশিকা দিবস পালন করলো শিক্ষার্থীরা। গতকাল রোববার সকালে শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে বিশ্ববিদ্যালয় চত্বর প্রদক্ষিণ করে।
র‌্যালী শেষে প্রবেশিকা দিবসের কেক কাটেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. প্রীতম কুমার দাস, সাবেক প্রক্টর আওয়াল কবির জয়সহ অন্যান্য শিক্ষক কর্মকর্তারা।
এরপর একে অপরকে আবির রাঙানো উৎসবে মেতে উঠেন সহপাঠি বন্ধু, শিক্ষার্থীরা। পরে ফ্লাশমোব-এ নাচে-গানে আনন্দ ভাগাভাগি করে নেন উচ্ছসিত শিক্ষার্থীরা। সন্ধ্যায় অনুষ্ঠিত হবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
২০১৮ সালে বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর আজকের দিনে ক্লাস শুরু করেছিল ৯১০ জন শিক্ষার্থী। সেই দিনকে স্মরণ করে প্রবেশিকা দিবস পালন করে তারা।

কোন মন্তব্য নেই