Pabna



রাজাপুরে গুলিবিদ্ধ অবস্থায় অস্ত্রসহ ২ সন্ত্রাসী গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম: 
পাবনায় দু’দল সন্ত্রাসীর গুলিবিনিময়কালে ২ সন্ত্রাসীকে গুলিবিদ্ব অবস্থায় অস্ত্রসহ গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। রবিবার দিবাগত রাত একটার দিকে সদর থানার রাজাপুরে ক্যালিকো কটন মিলস এলাকায় এঘটনা ঘটে। গ্রেপ্তারকৃত ২ সন্ত্রাসীরা হলো পাবনা পৌর এলাকার মন্ডল পাড়ার তুহিন ও কাইল্যা সুমন। এ ঘটনায় পুলিশের ৪ কনস্টেবল আহত হয়েছে। 
পাবনা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি দেলোয়ার হোসেন জানান,  পাবনা-ঢাকা মহাসড়কের পাশে রাজাপুর ক্যালিকো কটন মিলস এলাকার দক্ষিণ পাশে দু’দল সন্ত্রাসীর মধ্যে গুলিবিনিময় হচ্ছে হচ্ছে বলে গোপন সুত্রে খবর পায় পুলিশ। খবর পেয়ে ডিবি পুলিশের একটি দল সেখানে গেলে সন্ত্রাসীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। পুলিশ আত্মরক্ষার্থে ৯ রাউন্ড গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় পুলিশ সন্ত্রাসী তুহিনকে গুলিবিদ্ধ অবস্থায় বিদেশী একটি রিভলবার ও সন্ত্রাসী কাইল্যা সুমনকে চাপাতি, চাকু ও ছোড়াসহ ঘটনাস্থল থেকে  গ্রেপ্তার করেছে। গুলিবিদ্ধ তুহিনকে পুলিশ হেফাজতে চিকিৎসা দেয়া হচ্ছে। এঘটনায় পুলিশের ৪ কনস্টেবল আনিছুর রহমান, ফজলে রাব্বি, রোকনুজ্জামান ও জমির উদ্দিন আহত হয়েছে। তাদেরকে পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। 
গ্রেপ্তারকৃত দুই সন্ত্রাসীর বরাদ দিয়ে ডিবি ওসি আরো জানান, এ ঘটনার সাথে শহরের মন্ডলপাড়ার শাহীন, পাপ্পু, স্বাধীন, জনি, বিদ্যুৎ সহ ৫/৭ জনের সন্ত্রাসী বাহিনী জড়িত ছিলো। 
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল হক জানান, এঘটনায় সরকারী কাজে বাঁধা, পুলিশের উপর আক্রমণসহ অবৈধ রিভলবার, চাকু, ছোড়া ও চাপাতি রাখার অভিযোগে পৃথক ২টি মামলা দায়ের হয়েছে।

কোন মন্তব্য নেই