Pabna



ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের নিয়ে পাবনায় ৫ দিনব্যাপী মাইডাস মেলা

নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
পাবনায় আগামীকাল মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের নিয়ে ৫ দিনব্যাপী মাইডাস মেলা। শহরের প্রাণ কেন্দ্র দোয়েল কমিউনিটি সেন্টার প্রাঙ্গনে এই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন নেদারল্যান্ডের রাষ্ট্রদুত হ্যারি ভেরিউজ ও মাইডাস চেয়ারম্যান অঞ্জন চৌধুলী পিন্টু।
৫ দিনব্যাপী এই আয়োজন উপলক্ষে বেলা ১২টার সময় পাবনা প্রেসক্লাব মিলনায়তন এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, মাইডাসের ব্যবস্থাপনা পরিচালক ড. এ এস এম মশিউর রহমান। এ সময় উপন্থিত ছিলেন পাবনা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক শিবজিদ নাগ, অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরীর মহাসচিব আব্দুল মতীন খান, স্কয়ার টয়রেট্রিজ লিঃ এর এজিএম আব্দুল হান্নান, মাইডাসের মেলার সমন্নয়াক রিয়াশাদ জোয়ারদার প্রমুখ।
সংবাদ সম্মেলনে জানান, রাজধানী এবং বিভাগীয় শহরের বাইরে এবারই প্রথম এই মেলা জেলা শহরে অনুষ্ঠিত হচ্ছে। এই মেলাতে পাবনার স্থানীয় ২৫টি সংস্থা ও ঢাকা ও যশোরের ৬টি সংস্থা তাদের বিভিন্ন পন্য নিয়ে মেলাতে উপস্থিত হবে। তবে এই মেলাতে অবশ্যই পন্যের গুনগত মান ও দামের ব্যাপারে বাজার দরের চাইতে কম মূল্য নির্ধারন করা থাকবে। মেলাতে পারিবারিক ব্যবহার্য প্রায় সকল ধরনের পন্য পাওয়া যাবে বলে জানান আয়োজকরা। এক সাথে অনেক পন্য দেখে সাধারন ক্রেতারা পছন্দ মত পন্য ক্রয় করতে পারবে। নারী উদ্যেক্তাাদের তৈরী বিপুল পরিমানে আকর্ষণীয় পোষাক, কসমেটিক্স, ব্যাগ, খেলনা, ঘর সাজোনো সামগ্রী ও মুখরোচক খাবার সামগ্রী প্রর্দশন ও বিক্রি করা হবে।
সংবাদ সম্মেলনে তিনি আরো জানান উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত থাকবেন নেদারল্যান্ডের ডেপুটি কমিশনার মিজ আঁকি ওকমা, মাইডাসের পরিচালক পারভীন মাহামুদ, জাহিদা স্পাহানি, পুলিশ সুপার রিফকুল ইসলাম, জেলা প্রশাসক মোঃ জসিম উদ্দিন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার সম্মতি জ্ঞাপন করেছেন বলে জানান তিনি।
আগামী ১০ মার্চ এই মেলার সমাপনি হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে মেলা শুর হয়ে চলবে রাত ১০ পর্যন্ত। 

কোন মন্তব্য নেই