Pabna



পাবনায় ডিপ্লোমা নার্সদের বিক্ষোভ ও মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
নার্সিং শিক্ষা ধ্বংসের মাধ্যমে জনগণের স্বাস্থ্যসেবা ধ্বংসের ষড়যন্ত্র রুখতে নার্স দরদী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন পাবনা শাখা।
আজ সকাল ১১ টায় পাবনা সদর হাসপাতাল থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিন করে প্রেসক্লাবের সামনে এক বিশাল ঘন্টাব্যাপি মানববন্ধন করে পাবনার সকল নার্স স্টুডেন্ট। এ সময় বক্তব্য রাখেন, বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়নের পাবনা শাখার সভাপতি তরিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক রাজু আহমেদ প্রমূখ।
বক্তব্যে তারা বলেন, আমরা উচ্চ মাধ্যমিক পাশ করে তিন বছর মেয়াদী কোর্স করি আবার দুই বছর ইন্টার্নি করি, আর কারিগরীরা ৬ মাসের কোর্সে তারা নার্স হবে, এটা কি কোন নিয়ম হল? এ বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেছে নার্স ছাত্র-ছাত্রীরা।
তারা তাদের দাবি দাওয়ার বিষয়ে বিভিন্ন শ্লোগান দেয়, রোগীর জীবন নিয়ে খেলা আর চলবে না, নার্সিং আর কারিগরী এক নয়, কারিগরীদের পতন চাই, নার্সদের  মর্যাদা বহাল চাই, যোগ্য নার্সদের অধিকার চাই, কারিগরী নার্সদের দ্বারা কখনই রোগীর সু-চিকিৎসা করা সম্ভব নয়। 
এ সময় উপস্থিত ছিলেন, পাবনা সরকারি নার্সিং ইনষ্টিটিউট, পাবনা আইডিয়াল নার্সিং ইনষ্টিটিউট, স্মার্ট নাসিং, ও ব্রাইটনেশন নার্সিং ইনষ্টিটিউট প্রমূখ।

কোন মন্তব্য নেই