স্কুল কলেজের ছাত্র-ছাত্রীদের সড়ক দূর্ঘটনা রোধে আলোচনা সভা
নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
পাবনায় স্কুল কলেজের ছাত্র-ছাত্রীদের জন্য দূর্ঘটনা রোধকল্পে সড়ক নিরাপত্তামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে পাবনা কালেক্টরেট স্কুল এন্ড কলেজে জেলা প্রশাসন ও বিআরটিএ পাবনা সার্কেলের আয়োজনে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) শাহেদ পারভেজ এর সভাপতি বক্তব্য দেন জেলা প্রশাসক জসিম উদ্দিন।
বক্তব্য কালে জেলা প্রশাসক সড়ক দূর্ঘটনা রোধে সকল শিক্ষার্থীদের সচেতন থাকার আহব্বান জানান। এ সময় বিআরটিএ পাবনা সার্কেলের সহকারী পরিচালক ওয়াজেদ আলী, প্রতিষ্ঠানে অধ্যক্ষ প্রদিপ্ত রায় দিপনসহ শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই