প্রধানমন্ত্রীর নিকট থেকে আইইবি পাবনা শ্রেষ্ঠ উপকেন্দ্রের সনদ গ্রহন
নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
পাবনাস্থ প্রকৌশলীদের সংগঠন আইইবি পাবনা উপকেন্দ্র দেশের শ্রেষ্ঠ উপকেন্দ্র নির্বাচিত হয়েছে। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট, বাংলাদেশ (আইইবি) এর ৫৯তম কনভেনশনের উদ্ধোধনী অনুষ্ঠান গত ২ মার্চ আইইবি, রমনা, ঢাকায় অনুষ্ঠিত হয়। উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট থেকে আইইবি’র শ্রেষ্ঠ উপকেন্দ্রের সনদ গ্রহন করেন আইইবি পাবনা উপকেন্দ্রের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা প্রকৌঃ মোঃ শহিদুল ইসলাম, পাবনা উপ-কেন্দ্র সম্পাদক ইঞ্জিনিয়ার আলহাজ্ব আহম্মদ উল্লাহ (অপু)। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট, বাংলাদেশ (আইইবি) পাবনার এই অর্জনে পাবনা বাসী গর্বিত।
কোন মন্তব্য নেই