Pabna



সুজানগরে মর্ডান ডায়াগনষ্টিক সেন্টারের উদ্বোধন

সুজানগর প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
পাবনার সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে নতুন ভাবে মর্ডান ডায়াগনষ্টিক সেন্টারের উদ্বোধন করা হয়। সোমবার দুপুরে মর্ডান ডায়াগনষ্টিক সেন্টরের প্রোপাইটার হেদায়েতুল্লাহ ডাবলুর সভাপতিত্বে উদ্বোধন করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব আব্দুল ওহাব। 
বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহিন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পঃপঃ অফিসার রফিকুল ইসলাম। 
এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের সদস্য রেজাউল করিম রেজা, ডাঃ সেলিম মোরশেদ, ডাঃ সাদী হাসনাইন রকি, আলহাজ মোফাজ্জল হোসেন উপজেলা জাতীয় পাটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম দায়েন, ডাঃ বাবুল হোসেন (আয়ুবেদিক) ডাঃ শরিফুল ইসলাম ডিএমএ, পৌর আওয়ামীলীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ, সাধারণ সম্পাদক শেখ মিলন, যুবলীগ নেতা সরদার রুহুল আমিন,উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম তমাল, পৌর ছাত্রলীগের সভাপতি এস এম সোহাগ প্রমুখ। উদ্বোধন শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

কোন মন্তব্য নেই