প্রতিবন্ধীদের অধিকার ও সুরক্ষা আইন বাস্তবায়নের দাবীতে সংবাদ সম্মেলন
নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন বাস্তবায়নের দাবীতে সংবাদ সম্মেলন করেছে প্রতিবন্ধী পুনর্বাসন এবং মানবাধিকার সমিতি।
আজ মঙ্গলবার সকালে পাবনা প্রেসক্লাব মিলনায়তনে প্রতিষ্ঠানের প্রতিবন্ধী পুনর্বাসন এবং মানবাধিকার সমিতির সভাপতি মো: সানোয়ার হোসেন এর সভাপতিত্বে বক্তব্য দেন, পাবনা প্রেসক্লাব সভাপতি শিবজিত নাগ, স¤পাদক আঁখিনূর ইসলাম রেমন , জাতীয় তৃণমূল প্রতিবন্ধী সংস্থার কার্যক্রম ব্যবস্থাপক বশির আল হোসাইন, ব্লাষ্ট’র কান্ট্রি কো অর্ডিনেটর এডভোকেট রেজাউল করিম সিদ্দিক, ব্লাস্ট পাবনা শাখার সমন্বয়কারী এ্যাডভোকেট মো: আলমগীর হোসেন, সাবেক সাধারন স¤পাদক এবিএম ফজলুর রহমান, পিপিএমমএস সম্পাদক মো: মোক্তার হোসেন প্রমুখ। এ সময় পাবনায় কর্মরত বিভিন্ন গনমাধ্যমে কর্মরত সাংবাদিকবৃন্দ স্থানীয় মানবাধিকার ও প্রতিবন্ধী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, ২০১৩ প্রতিবন্ধী সুরক্ষা আইনটি পাশ হলেও আজও তা মাঠ পর্যায়ে বাস্তবায়িত হচ্ছেনা। এ আইনে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও আইন সহায়তা সহ বিভিন্ন ক্ষেত্রে প্রতিবন্ধিদের অগ্রাধিকার দেয়া হয়েছে।
অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রতিবন্ধী পুনর্বাসন ও মানবাধিকার সমিতির প্রতিনিধি ও পাবনা প্রেসক্লাবের সহ সভাপতি কামাল আহমেদ সিদ্দিকী।

কোন মন্তব্য নেই