Pabna



ঈশ্বরদীতে নৌকার পক্ষে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগ নেতা লিটনের গণসংযোগ

ঈশ্বরদী প্রতিনিধি- ঈশ্বরদী  উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নুরুজ্জামান বিশ্বাসের নৌকা প্রতীকের পক্ষে আজ বৃহস্পতিবার (১৪ মার্চ) আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে  ঈশ্বরদী বাজারে গণসংযোগ ও ভোট প্রার্থনা করেছেন আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম লিটন।

সকাল ১১টায় বাজারের কলেজ রোড থেকে গণসংযোগ শুরু করে তিনি ঠাকুরবাড়ী, চাঁদ আলী মোড়, কাঁচামালের আড়ৎ, মাছ বাজার, মাংস বাজার, পুরাতন কাপড় বাজার, মনির প্লাজা, জাকির সুপার মার্কেট, পৌর সুপার মার্কেট, রেলওয়ে বুকিং অফিস, রেলওয়ে সুপার মার্কেট, ট্রাক স্ট্যান্ড ও স্টেশন রোড এলাকায় তিনি গণসংযোগ করেন ও ব্যবসায়ীদের নিকট নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করেন।

এসময় উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি গোলাম মোস্তফা চান্না মন্ডল, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইছাহক আলী মালিথা, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি সাদ আহমেদ, সলিমপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সহ-সম্পাদক আব্দুল হান্নান, সলিমপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান স্বপন,পাবনা জেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক সজিব মালিথা, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম শাওন, ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাব্বির হাসান, পৌর ৫নং ছাত্রলীগের সভাপতি ইমরান হোসেন,মুলাডুলি ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক কবির মালিথাসহ  আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।

কোন মন্তব্য নেই