Pabna



পাবনা সুতাপট্টি থেকে গৃহবধূর মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
পাবনা শহরের সুতাপট্টির একটি ভবন থেকে এক গৃহবধূর মৃতদেহ ুদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার দুপুর দুইটার দিকে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে মর্গে পাঠায়। গৃহবধূর বিথী আকতার সাজু (৪০) শহরের মনোহরপুরের সাহেদা খাতুনের মেয়ে। 
পাবনা সদর থানর ভারপ্রাপ্ত কর্মকর্তা (অপারেশন) জালাল উদ্দিন পরিবার ও স্থানীয়দের বরাত দিয়ে বলেন, সুতাপট্টির ওই ভবনে পাবনা সদর উপজেলার কোলাদী জামতলা এলাকার ইলেট্রিশিয়ান জুলফিকার আলী ভুট্টকে স্বামী পরিচয়ে ৪ মাস পূর্বে ওই ভবনের ৫ম তলার একটি ফ্লাটে ভাড়াটিয়া হিসেবে বসবাস শুরু করেন। এর আগেও তার চাপাইনবাগঞ্জের এক ব্যাক্তির সাথে বিয়ে হয়েছিল। সেখানে ১৫ বছরের একটি ছেলে সন্তানও রয়েছে। শনিবার বেলা ১২ টার দিকে পাশের ফ্লাটের লোকজন গন্ধ পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। 
নিহত গৃহবধু সাজুর মা সাহেদা খাতুন বলেন, আমার মেয়ের সাথে প্রথমে চাপাই নবাবগঞ্জে বিয়ে হলে গত ১০/১২ বছর পূর্বে তার সাথে ছাড়াছারি হয়। পরে ভুট্টর সাথে বিয়ে হলে সম্প্রতি এই বাড়ির ৫তলায় ভাড়া নিয়ে বসবাস শুরু করে। লোকজন খবর দিলে আমি ঘটনাস্থলে ছুটে এসে এই অবস্থা দেখছি। আমার মেয়েকে তার ২য় স্বামী হত্যা করতে পারে বলে তিনি ধারনা করছেন। 
এ বিষয়ে মুঠোফোনে নিহতের ছেলে হিমেল রানা বলেন, আমি গত সাপ্তাহে চাপাইনবাবগঞ্জে এসেছি। কারা আমার মাকে হত্যা করেছে বলতে পারছি না। তবে জুলফিকার আলী ভুট্ট আমার মাকে হত্যা করতে পারে বলেও তিনি ধারনা করেন।
ওসি আরো বলেন, কয়েকদিন আগে তাকে শ্সরোধ করে হত্যার পর বাসা থেকে বের হয়ে গেছেন। এই ঘটনার সাথে নিহতের ২য় স্বামী জুলফিকার আলী ভুট্ট জড়িত থাকতে বলে ধারনা করা হচ্ছে। ঘটনার পর থেকেই সে পলাতক রয়েছে বলেও জানান তিনি। বিষয়টি নিয়ে আমরা তদন্ত চলছে বলেও জানান তিনি। 

কোন মন্তব্য নেই