Pabna



এতিমদের সাথে দৈনিক বাংলাদেশ প্রতিদিনের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম: 
নানা আয়োজনের মধ্য দিয়ে কোটি মানুষের দৈনিক বাংলাদেশ প্রতিদিনের ১০ম বর্ষে পদার্পণ অনুষ্ঠান আলোচনা সভা, কেক কাটা মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। শুক্রবার সকালে পাবনা মানব কল্যান ট্রষ্ট্রের এতিমদের সাথে এই অনুষ্ঠান উদযাপিত হয়।
বাংলাদেশ প্রতিদিনের পাবনা প্রতিনিধি সৈকত আফরোজ আসাদের পরিচালনায় ও পাবনা মানব কল্যান ট্রাষ্টের সভাপতি প্রফেসর আবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত অলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাবনা চেম্বার অব কমার্স ইন্ডাট্রিজের সভাপতি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক সাইফুল আলম স্বপন চৌধূরী। এছাড়াও বিশেষ অতিথী হিসেবে দৈনিক বাংলাদেশ প্রতিদিনের ১০ম বর্ষে পদার্পণে শুভেচ্ছা বক্তব্য দেন, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি আওয়াল কবির জয়, সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন ড. হাবিবুল্লাহ, পাবনা প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক ও দৈনিক সমকাল ও এনটিভি’র ষ্টাফ করেসপন্ডেন্ট এবিএম ফজলুর রহমান, নিউজ টোয়েন্টিফোর ও দৈনিক কালের কন্ঠের জেলা প্রতিনিধি আহমেদ উল হক রানা, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা হারুন অর রশিদ, পাবনা রিপোর্টার্স ইউনিটির সাধারন সম্পাদক কাজী মাহবুব মোর্শেদ বাবলা, দ্যা ডেইলী ষ্টারের জেলা প্রতিনিধি আহমেদ হুমায়ুন কবির তপু, বাংলাদেশ সংবাদ সংস্থা (বসস) জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম সুইট, বার্তা সংস্থা আইএনএস’র প্রধান সম্পাদক হাসান আলী, স্থানীয় দৈনিক বিবৃতির নির্বাহী সম্পাদক ইয়াদ আলী মৃধা পাভেল, দৈনিক পাবনার খবরের নির্বাহী সম্পাদক মনিরুজ্জামান শিপন, এসএ টেলিভিশনের জেলা প্রতিনিধি কলিট তালুকদার, এটিএন নিউজের পাবনা প্রতিনিধি রিজভী জয়, ডিবিসি নিউজের প্রতিনিধি পার্থ হাসান, দৈনিক বিসনেস বাংলাদেশের জেলা প্রতিনিধি মনিরুজ্জামান মনির দৈনিক আমাদের অর্থনীতির মিজান তানজিল, ভিআইপি টেকনোলজির সিইও রাশেদুল ইসলাম রাশেদ, দৈনিক শেয়ারবিজ প্রতিনিধি শেখ তানভীর ইসলাম প্রমুখ। 
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিসহ পাবনা সাংস্কৃতিক ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পাবনা মনব কল্যান্ ট্রাষ্টের প্রায় দুই শতাধিক এতিম ও প্রতিবন্ধি শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরতেই সেখানে একটি র‌্যালী অনুষ্ঠিত হয়। র‌্যালীটি সিংগা এলাকা প্রদক্ষিন শেষে ওই ট্রাষ্টে গিয়ে শেষ হয়। 

কোন মন্তব্য নেই