Pabna



নারীর আর্থ সামাজিক উন্নয়ন ও ক্ষমতায়নে ফ্রিল্যান্সার টু এন্টারপ্রিওনার প্রশিক্ষণ

নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
পাবনায় নারীর আর্থ সামাজিক উন্নয়ন এবং ক্ষমতায়নের লক্ষে ফ্রিল্যান্সার টু এন্টারপ্রিওনার প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কর্মশালার শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক জসিম উদ্দিন। তথ্য যোগাযোগ ও প্রযুক্তি মন্ত্রনালয়ের সহায়তায় নারীর ক্ষমতায়ন প্রকল্পের আওতায় জেলা প্রশাসন এই কর্মশালার আয়োজন করে। প্রকল্পের ব্যবস্থাপক কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্য প্রযুক্তি) শাহেদ পারভেজ। এ কর্মশালায় ১৫৩ জন নারীকে প্রযুক্তির সহায়তায় আয় বর্ধক কাজের উপর হাতে কলমে প্রশিক্ষণ দেয়া হচ্ছে।

কোন মন্তব্য নেই