Pabna



পাবনা চেম্বার নেতৃবন্দ’র বিভিন্ন মার্কেট ও শপিং মলের অগ্নিনির্বাপক ব্যবস্থা পরিদর্শন

নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
পাবনা শহরের বিভিন্ন মার্কেট ও শপিং মলের অগ্নিনির্বাপক ব্যবস্থা সরেজমিন পরিদর্শন করেন পাবনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি সভাপতি মো. সাইফুল আলম স্বপন চৌধুরী। রোববার দুপুরে বেলা সাড়ে ১২টার  দিকে পাবনা শহরের আলহাজ সুপার মার্কেট, হুমায়রা মার্কেট, এ হামিদ রোড, হকার্স মার্কেট, আওরঙ্গজেব রোডের বিভিন্ন এলাকার ব্যবসায়িক প্রতিষ্ঠানে যান এবং তাদের অগ্নিনির্বাপক ব্যবস্থা সম্পর্কে খোঁজ নেন। এ সময় চেম্বার সভাপতি সাইফুল আলম স্বপন চৌধুরী বলেন, সকল শপিং মল এবং মার্কেট এবং ব্যবসা প্রতিষ্ঠানে নিজস্ব অগ্নিনির্বাপক ব্যবস্থা রাখতে হবে। এ জন্য চেম্বার সার্বিক সহায়তা করবে বলে তিনি আশ্বাস দেন। এ ছাড়া স্বপন চৌধুরী দোকানের আঙ্গিনা পরিস্কার পরিচ্ছন্ন রাখার আহবান জানান। 
এর আগে তিনি পাবনার নিউমার্কেটের ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি বলেন, নিউ মার্কেট বহুতল ভবন করা হবে। তাই নিউ মার্কেট ভাঙা হলেও ব্যবসায়ীরা তাদের দোকান সঠিকভাবে বুঝে পাবেন। 
পাবনা চেম্বারের সহসভাপতি মো. ফোরকান রেজা বাদশা বিশ্বাস, পরিচালক এবিএম ফজলুর রহমান, জাহিদ হোসেন জামিম, মাসুদুর রহমান মিন্টু, উত্তম কুমার কুন্ডুৃ, আলহাজ ফরিদুল ইসলাম, এএইচএম রেজুয়ান জুয়েল, সাজ্জাদ প্রামানিক বাচ্চু মিয়া, মিরাজুল আলম রুবেলসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন। 

কোন মন্তব্য নেই