Pabna



কৃষকলীগ নেতা ইঞ্জি: খাইরুল ইসলামের কুলখানি অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
পাবনার সদর উপজেলার চর শিবরামপুরে কৃষকলীগ নেতা ইঞ্জি: খাইরুল ইসলামের কুলখানি অনুষ্ঠিত হয়েছে। শনিবার বাদ যোহর এলাকাবাসীর উদ্যোগে চর শিবরামপুর ইসলামীয়া দাখিল মাদরাসা প্রাঙ্গণে এ কুলখানি অনুষ্ঠিত হয়। কুলখানিতে মিলাদ মাহফিল ও দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা মো: আমিরুল ইসলাম। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক গোলাম ফারুক প্রিন্স এমপি, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোশারফ হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শামসুন্নাহার রেখা, জেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক আব্দুল বারী বাকি, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সম্মেলন প্রস্তুত কমিটির আহব্বায়ক মোস্তাফিজুর রহমান সুইট, সাংগঠনিক সম্পাদক শেখ রাসেল আলী মাসুদ, অর্থ বিষয়ক সম্পাদক হিরক হোসেন, দপ্তর সম্পাদক সাইফুল শেখ, পৌর আওয়ামীলীগের নেতা সাইদা, কামরুজ্জমান রকি, উপজেলা কৃষকলীগের সাধারন সম্পাদক মাজহারুল ইসলাম মুন্নু, যুগ্ন সম্পাদক খোকন, সাংগঠনিক সম্পাদক আতিকুল বিশ্বাস, সহ সভাপতি মুঞ্জু খান, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি রাশিদা খাতুন, পৌর মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শামিমা শিখা, আব্দুল লতিফ, নুরু মেম্বার, কৃষকলীগ নেতা আলতাব সিদ্দিকসহ মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ, স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দ ও এলাকাবাসী।

কোন মন্তব্য নেই