Pabna



জাতীয় পঞ্চম উপজেলা নির্বাচন উপলক্ষে পাবনা জেলা পুলিশের বিশেষ নিরাপত্তা

নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
পাবনায় জাতীয় পঞ্চম উপজেলা নির্বাচন উপলক্ষে পাবনা পুলিশ প্রশাসন এর সার্বিক তৎপরতা এবং নিরাপত্তা রক্ষার্থে পাবনা পুলিশ লাইন্স মাঠে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রনে পাবনা পুলিস প্রশাসনের এর এই পদক্ষেপ বলে জানিয়েছেন পাবনা জেলা প্রশাসক জসিমউদ্দিন ও পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম বিপিএম  পিপিএম। 
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার শামীমা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার ইবনে মিজান, সিনিয়ির পুলিশ সুপার (ক্রাইম) ফিরোজ কবিরসহ পাবনার সকল জেলা উপজেলার পুলিশ আনসার সদস্যবৃন্দ। পাবনা পুলিশ মাঠে প্রেস ব্রিফিং এ জানান, নিরাপত্তা রক্ষার্থে মোট পুলিশ সদস্য ১৭৩২ জন, আনসার ভিডিপি ৬২৭২ জন, ম্যাজিস্ট্রেট ৩৮ জন সহ মোট ৫৩২ টি কেন্দ্রে  নিরাপত্তা মোতায়েন করা হয়েছে।  

কোন মন্তব্য নেই