Pabna



অবৈধ পলিথিন ফ্যাক্টরীতে মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা

নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
অবৈধ পলিথিন কারখানায় র‌্যাবের বিশেষ অভিযান পরিচালনা করে জরিমানা আদায় করেছে। আজ শনিবার দুপুরে জেলার ঈশ্বরদী উপজেলার অরনখোলায় পাবনা র‌্যাব ক্যম্পের সদস্যরা এই অভিযান পরিচালনা করেন। পাবনা ক্যাম্পের আভিযানিক দল সার্জেন্ট মোঃ জামাল হোসেন এর নেতৃত্ত্বে জনাব আহাম্মদ হোসেন ভূঁইয়া, উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট পাবনা এর উপস্থিতিতে পাবনা জেলার ঈশ্বরদী থানার মধ্য অরণখোলা এলাকায় অবৈধ পলিথিনের ফ্যাক্টরীতে অভিযান পরিচালনা করে। 
ঈশ্বরদীর অরনখোলার “মেসার্স লতিফ ট্রের্ডস এর অবৈধ পলিথিন ফ্যাক্টরীতে মালিক -ভেলুপাড়া এলাকার মোঃ জামাল উদ্দিনের ছেলে মোঃ শফিকুল আলমকে (৩২) বাঃ পঃ সং আইন-১৯৯৫ সংশোধিত-২০১০ এর ধারা-৬ ক তদন্ত ১৫ (১) এর ৪ (ক) ধারা মোতাবেক ২০,০০০/- (বিশ) হাজার টাকা জরিমানা আদায় করা হয়। 

কোন মন্তব্য নেই