Pabna



ঈশ্বরদী উপজেলা ছাত্রদল সভাপতি সুমন ৮ কোটি টাকা নিয়ে উধাও

বিশেষ প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম: 
পাবনার ঈশ্বরদী উপজেলা ছাত্রদলের সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী  ইমরুল কায়েস সুমন প্রায় ৮ কোটি ১২ লাখ টাকাসহ উধাও হয়েছেন। গত বৃহস্পতিবার (১১ এপ্রিল) দুপুরে সাউথ ইস্ট ব্যাংক ঈশ্বরদী শাখা থেকে সুমন ২কোটি ২৩লাখ টাকা উত্তোলন করেন। এরপর থেকে সে নিখোঁজ রয়েছেন। 
নির্ভরযোগ্য সুত্রে জানা যায়, ইমরুল কায়েস সুমন বিকাশ লিমিটেড ও ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড এর ঈশ্বরদীর পরিবেশক। এছাড়াও একটি করাতকলসহ অন্যান্য ব্যবসা রয়েছে। বিকাশ, ইউনিলিভার ও করাতকল বাবদ সিসি লোন রয়েছে ৪ কোটি ৪০ লাখ টাকা, ১কোটি টাকা পৌরসভার ড্রেনের টেন্ডারের ওয়ার্ক অর্ডার ও হোমলোন রয়েছে ৪৯ লাখ টাকা। সর্বমোট ব্যাংকে লোন রয়েছে ৫ কোটি ৮৯ হাজার টাকা।
বৃহষ্পতিবার সাউথ ব্যাংক থেকে ২কোটি ২৩ লাখ টাকা উত্তোলনের পর তার ঋণের পরিমান দাঁড়ায় প্রায় ৮ কোটি ১২ লাখ টাকা।
এদিকে সাউথ ইস্ট ব্যাংক ঈশ্বরদী শাখার ম্যানেজার মোস্তাক আহমেদ বাদী হয়ে বৃহস্পতিবার রাতেই ঈশ্বরদী থানায় সুমনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দিন ফারুকি মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।

কোন মন্তব্য নেই