Pabna



চাটমোহরে ট্রাকের ধাক্কায় অটোভ্যানের যাত্রী নিহত আহত ৩

নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
পাবনার চাটমোহরে ট্রাকের ধাক্কায় এক গৃহবধূ নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে পাবনা-চাটমোহর মহাসড়কের শিমুলতলা এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত গৃহবধূ পাবনা সদর উপজেলার বাংলাবাজার এলাকার হাসিনা খাতুন (৪৫) ও আহত হয়েছেন আরও ৩ জন। 
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে চাটমোহর উপজেলার শিবপুর গ্রামে তোফাজ্জল প্রামানিকের বাড়িতে তার কয়েকজন আত্মীয় বেড়াতে আসেন। বিকেলে ব্যাটারিচালিত অটোভ্যানে চড়ে বাড়ি ফেরার পথে শিমুলতলা এলাকায় চাটমোহর থেকে পাবনাগামী দ্রুতগতির একটি ট্রাক ধাক্কা দিলে ভ্যানের আরোহীরা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে নেওয়ার পথে হাসিনা খাতুন মারা যায়। 
এদিকে দূর্ঘটনার পর চালক পালিয়ে গেলেও স্থানীয়রা ওসমান প্রামানিক নামে ট্রাকের হেলপার ও ট্রাকটি আটক করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে হেলপার ও ট্রাকটি চাটমোহর থানায় নিয়ে যায়।

কোন মন্তব্য নেই