১৫টি জেলার ৬ শতাধিক চরমপন্থি স্বরাষ্ট্রমন্ত্রীর নিকট আত্মসমর্পণ করছেন- টুকু এমপি
বিশেষ প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
পাবনাসহ ১৫টি জেলায় সন্ত্রাস, চাঁদাবাজি, অপহরণ ও খুনোখুনিতে লিপ্ত চরমপন্থি সংগঠনের সদস্যদের স্বাভাবিক জীবনে ফেরানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় আগামী মঙ্গলবার পাবনার শহীদ আমিন উদ্দিন স্টেডিয়াম মাঠে ৬ শতাধিক চরমপন্থি আনুষ্ঠানিক ভাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের নিকট আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরে আসার সুযোগ পাবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রনালয় সম্পর্কীত স্থায়ী কমিটির সভাপতি এড. শামসুল হক টুকু এমপি।
তিনি আজ রবিবার দুপুরে পাবনা প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এই তথ্য দেন। তিনি আগামী মঙ্গবারের অনুষ্ঠিত চরমপন্থিদের আত্মসমার্পন অনুষ্ঠানে সাংবাদিকদের উপস্থিত থাকারও আহবান জানান।
আত্মসমর্পণকারী চরমপন্থিদের আর্থিক প্রণোদনাসহ পুনর্বাসন করা হবে বলে জানা গেছে।
উল্লেখ্য, ২০ বছর আগে ১৯৯৯ সালে তৎকালিন স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিমের নিকট দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলার ৪ শতাধিক চরমপন্থি আত্মসমর্পণ করে ছিল। সেই সময় তাদের আনসার বাহিনীতে বিশেষ আনসার হিসেবে নিয়োগ দিয়ে পুনর্বাসিত করা হয়। এবারও চরমপন্থিদের আর্থিক প্রণোদনাসহ পুনর্বাসনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ সময় শামসুল হক টুকু।
এ বিষয়ে পাবনার পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম বিপিএম, পিপিএম জানান, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল ও উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় এখনো পূর্ববাংলা কমিনিস্ট পার্টি, পূর্ববাংলা সর্বহারা পার্টি, পূর্ববাংলা লাল পতাকাসহ বিভিন্ন চরমপন্থি সংগঠন তৎপর রয়েছে। তারা সন্ত্রাস, চাঁদাবাজি, হত্যা, অপহরণসহ বিভিন্ন অপরাধ এবং নিজেদের দলীয় কন্দোলে খুনোখুনিতে লিপ্ত। আইন শৃংখলা বাহিনীর ব্যাপক অভিযানেও চরমপন্থি সন্ত্রাসীদের তৎপরতা পুরোপুরি থামছে না। যে কারণে সরকার তাদের অন্ধকার জগত থেকে আলোতে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে। এদিন পাবনা, নাটোর, সিরাজগঞ্জ, বগুড়া, রংপুর, জয়পুরহাট, নওগাঁ, টাঙ্গাইল, কুষ্টিয়া, রাজবাড়ী, খুলনা, সাতক্ষীরা, ফরিদপুর, বাগেরহাট ও যশোর জেলার প্রায় ৬০০ চরমপন্থি সন্ত্রাসীরা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল ও পুলিশের আইজি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীর হাতে আগ্নেয়াস্ত্র জমা দিয়ে স্বাভাবিক জীবনে ফেরার সুযোগ পাবেন।

কোন মন্তব্য নেই