Pabna



বিড়ি শিল্প রক্ষার্থে বিড়ি শ্রমিকদের ৬ দফাদাবীতে মানববন্ধন ও বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
পাবনায় জেলা বিড়ি শিল্প রক্ষার্থে ৬ দফাদাবীতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছে শ্রমিকরা। 
আজ বুধবার বেলা সাড়ে ১১ টার সময় পাবনা প্রেসক্লাবের সামনে ঘন্টা ব্যাপি মানববন্ধন অনুষ্ঠিত হয়। 
এ সময় বিভিন্ন উপজেলা থেকে আসা বিড়ি শিল্প মালিক শ্রমিক বক্তব্যে প্রধানমন্ত্রী’র নিকট ৬ দফাদাবীতে তারা বলেন ২৫ লক্ষাধিক বিড়ি শ্রমিকদের জীবন জীবিকার অধিকার নিশ্চিত করতে হবে, বিড়ি শ্রমিকদের বাজার দরের সাথে সংগতি রেখে বাঁচার মত মুজুরী প্রদান করতে হবে, বিড়ি উপর বিদ্যমান সকল শুল্ক প্রত্যাহার করতে হবে, বাজেট ঘোষণার পূর্বে বিড়ি শ্রমিকদের অধিকার প্রতিষ্টা ও শিল্প রক্ষায় শ্রমিক, মালিক ও সরকারে প্রতিনিধি নিয়ে একটি বিশেষ কমিশন গঠন করতে হবে, দেশীয় বিড়ি শিল্প রক্ষার জন্য জাতীয় সংসদে দাবী উপস্থাপন করে আইন তৈরি করতে হবে, কোন সরকারী আমলা বিদেশী বহুজাতিক বৃটিশ আমেরিকা ট্যোব্যাকো কোম্পানীর পরিচালক থাকতে পারবে না বলে  দাবী জানান বক্তারা। 
উক্ত মানববন্ধন ও বিক্ষোভে উপস্থিত ছিলেন পাবনা জেলা বিড়ি মজদুর ইউনিয়নের সাধারণ সম্পাদক শামীম  ইসলাম, পাবনা জেলা বিড়ি মজদুর ইউনিয়নের সভাপতি হারিক হোসেন। 
মানববন্ধন শেষে এক বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শেষ হয়।
এবং প্রধানমন্ত্রী বরাবর ৬ দফাদাবীতে জেলা প্রশাসক জসিম উদ্দিনের হাতে স্মারকলিপি হস্তান্তর করা হয়।  

কোন মন্তব্য নেই