পাবনায় আমন ধান বীজ বিপণনের লক্ষ্যে বীজ ডিলারদের সাথে মতবিনিময় সভা
নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
পাবনায় ২০১৯-২০ বিতরণ বর্ষে আমন ধান বীজ বিপণনের লক্ষ্যে পাবনা অঞ্চলের বীজ ডিলারদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার দুপুরে উপ পরিচালক (বীজ বিপণন),বিএডিসি, পাবনা অঞ্চলের আয়োজনে জেলা পরিষদের রশিদ হলে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন(বীজ বিপণন) রাজশাহী বিভাগের যুগ্নপরিচালক মোফাজ্জল হোসেন’র সভাপতিত্বে বক্তব্য দেন জেলা প্রশাসক জসিম উদ্দিন, পাবনা বিএডিসি(বীপ্র) এর যুগ্নপরিচালক আবুল কালাম শামসুদ্দিন,কৃষি সম্প্রসারণ অধিদপ্তর,পাবনার উপ-পরিচালক কৃষিবিদ আজাহার আলী সহ সিরাজগঞ্জ-পাবনার ডিলারবৃন্দ।
অনুষ্ঠানে বিএডিসি'র সিনিয়র সহকারী অফিসার এর পরিচালনায় স্বাগত বক্তব্য দেন বিএডিসি ( বীজ বিপণন) এর উপপরিচালক কেএম গোলাম সারওয়ার।

কোন মন্তব্য নেই