Pabna



পাবিপ্রবি’তে ভিসির সাথে শিক্ষকদের অসদাচরণ ॥ বোর্ড স্থগিত

নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের সাথে শিক্ষকদের অসদাচরণে ক্ষুব্ধ হওয়ায় ডিসিপ্লিনারী বোর্ড স্থগিত হয়েছে। আজ শনিবার দুপুরে পাবিপ্রবির ভিসির কার্যালয়ে তার সাথে ফিনানসিয়ালী কমিটির একটি বৈঠকে বাকবিতন্ডা হলে ডিসিপ্লিনারী বোর্ড বয়কট করেন তারা। এ নিয়ে ক্যম্পাসে চরম অস্থির পরিবেশ বিরাজ করছে। বিষয়টি ক্যম্পাসে শিক্ষক-কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের মধ্যে চরম গুঞ্জন শুরু হয়। 
জানা গেছে, আজ শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদের ডিন প্রভোস্ট প্রক্টর ছাত্র উপদেষ্টা রেমুনারেশন বৃদ্ধি সংক্রান্ত বৈঠকে আলোচনার এক পর্যায়ে ভিসির সাথে অন্যান্যদের কথা কাটাকাটি হলে তিনি এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে রুম থেকে সবাইকে বের হয়ে যেতে বললে সবাই ভিসির ক্ষ থেকে বের হয়ে যায়। 
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ডীন ও প্রভেষ্ট ক্ষুব্ধের স্বরে বলেন, ভিসি স্যঅর এভাবে আমাদের অপমান করে বের করে দিতে পারেন না বৈঠক চলাকালে। এটি খুবই অপমানজনকও বটে। 
পরে ডিসিপ্লিনারী বোর্ড হওয়ার কথা থাকলেও ওই বোর্ডে কেউই অংশ গ্রহন করেন নাই। ফলে বোর্ডটি পন্ড হয়ে যায়। এ বিষয়টি নিয়ে পাবিপ্রবি ক্যম্পাসে চরম আলোচনা সমালোচনার ঝড় বইছে। 
এ বিষয়ে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর রোস্তম আলী ঘটনার সত্যতা স্বীখার করে বলেন, ভিসির কক্ষে বসে ভিসির সাথে খারাপ আচরণ করলে বের করে দেওয়া ছাড়া কি আর করার থাকে। তারা সে সমস্ত দাবী দাওয়া করেন, তা আমি কিভাবে পুরন করবো। বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন যদি বরাদ্দ না দেন আমার কিছুই করার থাকে না, বিষয়টি তাদের বুজতে হবে। 

কোন মন্তব্য নেই