পাবনায় মাদার টাচ ফাউন্ডেশনের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
গাছ লাগাও দেশ বাঁচাও শ্লোগানকে সামনে রখে পাবনার চাটমোহর উপজেলার সাইপাই প্রাথমিক বিদ্যালয়ে দুই শতাধিক শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরন করেন। আজ দুপুরে সাইপাই সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে মাদার টাচ ফাউন্ডেশন নামের একটি বেসরকারী উন্নয়ন সংস্থার আয়োজনে ও ক্যাটরিনা লাভ ফর বাংলাদেশের সহযোগিতায় এই চারা বিতরন করা হয়।
স্থানীয় সমাজ সেবক লরেন্স ডি বৈদ্যর সভাপতিত্বে এক আলোচনা সভায় বক্তব্য দেন, মাদার টাচ ফাউন্ডেশনের পরিচালক মাইকেল বৈদ্য, মাছরাঙা টেলিভিশনের উত্তরাঞ্চলীয় ব্যুরো প্রধান উৎপল মির্জা, বাংলাদেশ সেতু বিভাগের প্রকৌশলী রিয়াকত আলী, সমাজকর্মী সোলায়মান হোসেন ও সাইপাই সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিজানুর রহমান, স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান বাধনের সাধারন সম্পাদক জোবাইদা মমতাজ দিবা প্রমুখ। আলোচনা শেষে অতিথীরা উপস্থিত শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরন করেন।


কোন মন্তব্য নেই