জেলা প্রশাসনে শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করা হবে- পাবনায় নবাগত জেলা প্রশাসক
নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
জেলা প্রশাসনের কার্যক্রমে সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিতের অঙ্গীকার করে সকলের সহযোগিতা চেয়েছেন পাবনার নবাগত জেলা প্রশাসক কবির মাহমুদ। মঙ্গলবার বিকেলে পাবনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় নবাগত জেলা প্রশাসক এ প্রত্যাশার কথা বলেন।
জেলা প্রশাসক বলেন, পাবনার দেশের প্রাচীনতম একটি এ জেলা। জেলা প্রশাসক হিসেবে একদিনেই সমসাময়িক সকল সমস্যা দূর করে ফেলা সম্ভব নয়। তবে, সমস্যা সমাধানে জেলা প্রশাসক হিসেবে আমার সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করতে চাই। এক্ষেত্রে, গণমাধ্যম কর্মীদের সহযোগী হিসেবে পাশে থাকার অনুরোধ জানান তিনি।
পাবনার অতিরিক্ত জেলা প্রশাসক শাফিউল ইসলামের সঞ্চালনায় এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পাবনা সংবাদপত্র পরিষদের সভাপতি আব্দুল মতীন খান, পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি রুমী খোন্দকার, সাবেক সম্পাদক আহমেদ উল হক রানা, পাবনা সংবাদপত্র পরিষদের সাধারন সম্পাদক শহিদুর রহমান শহিদ, সহ সভাপতি ডা: আব্দুস সালাম, পাবনার খবর এর সম্পাদক এমজি বিপ্লব চৌধুরী, এটিএন নিউজ প্রতিনিধি রিজভী জয় প্রমুখ।
উল্লেখ্য নবাগত জেলা প্রশাসক কবির মাহমুদ ২৩ জুন পাবনায় যোগদান করেন। এর আগে তিনি বরগুনার জেলা প্রশাসক হিসেবে দ্বায়িত্ব পালন করেছেন।

কোন মন্তব্য নেই