ভাঙ্গুড়ায় নকল দুধ প্রস্তুতকারক আটক
নিজস্ব প্রতিবেদক
পাবনার ভাঙ্গুড়ায় বুধবার রাতে নকল দুধ তৈরির সরঞ্জামসহ একজনকে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে এক বছরের কারাদণ্ড দেয়।
আটক সঞ্জয় ঘোষ উপজেলার মালদহ পাড়ার বৃন্দাবন দাসের ছেলে।
ভাঙ্গুড়া থানার ওসি মো. মাসুদ রানা বলেন, ছোট বিশাকোল গ্রামের আবু ফকিরের বাড়িতে অভিযান চালিয়ে সঞ্জয় ঘোষকে আটক করা হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে নকল দুধ তৈরি করে বিভিন্ন দুগ্ধ ব্যবস্থাপনা সমিতিতে সরবরাহ করছিলেন। এ সময় নকল দুধ তৈরির কেমিক্যাল, ছয় লিটার সয়াবিন তেল, ফরমালিন, সোডা, দুটি ব্লেন্ডার মেশিন উদ্ধার করা হয়েছে।
নির্বাহী ম্যজিস্ট্রেট সৈয়দ আশরাফুজ্জামান জানান, সঞ্জয় ঘোষকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে বৃহস্পতিবার সকালে কারাগারে পাঠানো হয়েছে।

কোন মন্তব্য নেই