Pabna



পাবনা টিটিসির ভারপ্রাপ্ত অধ্যক্ষ গভীর রাতে ছাত্রীসহ আটক

নিজস্ব প্রতিবেদক, পাবনা মেইল টোয়েন্টিফোর ডটকম:
পাবনার সরকারী টিচার্স ট্রেনিং কলেজ (টিটিসি) এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুজাউদ্দৌলাকে এক ছাত্রীর সাথে আপত্তিকর অবস্থায় আটক করে পুলিশে দিয়েছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে ওই ছাত্রীসহ অধ্যক্ষকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। 
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওবায়দুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পাবনা সরকারী টিচার্স ট্রেনিং কলেজ (টিটিসি) এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুজাউদ্দৌলাকে এক ছাত্রীর সাথে রাতে অবস্থান করার সময় সাধারন শিক্ষার্থীরা ওই কক্ষে তালা ঝুলিয়ে দেয়। এ সময় তারা অসামাজিক কার্যকলাপে লিপ্ত ছিল বলে শিক্ষার্থীরা বিক্ষোভ করে। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে। 
একাধিক প্রত্যক্ষ্যদর্শী শিক্ষার্থীরা জানান, গত দুই বছর ধরে বিএড উন্মুক্ত কোর্র্সের এক শিক্ষার্থী সিরাজগঞ্জ থেকে প্রতি বৃহস্পতিবার এসে দুই দিন কলেজের ছাত্রী হোষ্টেলে অবস্থান করেন। মাঝে মধ্যেই ওই শিক্ষার্থী অধ্যক্ষ’র কক্ষে রাতে অবস্থান করতেন। বিষয়টি নিয়ে আবাসিক শিক্ষার্থীরা চরম বিব্রত ও ক্ষুব্ধ ছিলেন। বৃহস্পতিবার রাত ১০টার দিকে ওই ঘটনার পুনরাবৃত্তি হলে শিক্ষার্থীরা তাদের হাতে নাতে ধরে ফেলে বাইরে থেকে তালা ঝুলিয়ে দিয়ে বিক্ষোভ করে। ঘঁনাটি জানাজানি হলে পাশর্^বর্তী পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যায়ের শিক্ষার্থীরাও এই কলেজ ক্যম্পাসে জড়ো হয়। 
ঘটনাস্থলে উপস্থিত পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারন সম্পাদক ফরিদুল ইসলাম বাবু বলেন, টিটিসি কলেজের শিক্ষার্থীদের মধ্যে উত্তেৎনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে অধ্যক্ষ মহোদয় এবং এক ছাত্রীকে একটি কক্ষে তালাবদ্ধ অবস্থায় দেখতে পাই। পরিস্থিতি অস্বাভাবিক দেখে রাত একটার দিকে পুলিশে খবর দিয়ে অভিযুক্তদের আমরা পুলিশের হাতে তুলে দেই। তবে তারা দীর্ঘদিন ধরে কলেজ ক্যম্পাসে অস্বামাজিক কার্যকলাপে লিপ্ত ছিলেন বলে আমরাও শুনেছি। 
এ বিষয়ে পাবনা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এবনে মিজান বলেন, অভিযুক্তদের পাবনা সদর থানায় এনে জিজ্ঞাসাবাদ চলছে, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। 

কোন মন্তব্য নেই