Pabna



ঈশ্বরদীর পদ্মা নদী থেকে অজ্ঞাত যুবক ও শিশুর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
পাবনার ঈশ্বরদীর পদ্মা নদী থেকে অজ্ঞাত যুবক ও শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এদের মধ্যে যুবকের মরদেহ মস্তক বিহীন। আজ রবিবার দুপুর দুইটার দিকে উপজেলার সাড়া ইউনিয়নের মাঝদিয়া ও লক্ষীকুন্ডা ইউনিয়নের বিলকেদারা গ্রাম থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
ঈশ্বরদী থানার উপ-পরিদর্শক মোঃ শাহীন জানান, রবিবার সকালে মাঝদিয়া গ্রামে এবং এবং দুপুুরে বিলকেদারা গ্রামে পদ্মা নদীতে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। 
মাঝদিয়ার গ্রাম থেকে উদ্ধার হওয়া মরদেহটি একজন এক যুবকের। মরদেহটি  মস্তকবিহীন এবং শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। বিলকেদারা গ্রামে উদ্ধার হওয়া মরদেহটি শিশুর এবং বয়স আনুমানিক আট থেকে দশের মত।
পুলিশ আরো জানায়, উদ্ধারকৃত মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে পাঠানো হবে। ময়নাতদন্ত শেষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

কোন মন্তব্য নেই