Pabna



ধর্ষন ও নারী নির্যাতনের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন পাবনায়

নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
সারাদেশে ধর্ষন ও নারী নির্যাতন বেড়ে যাওয়ার প্রতিবাদে পাবনায় মানববন্ধন করেছে পাবনা ডেভেলপমেন্ট ফোরাম। মানববন্ধনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ গ্রহন করেন। রোববার পাবনা প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি পালিত হয়। মেয়েরা মুখে কালো কাপড় বেধে ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ জানান এবং ধর্ষণের বিরুদ্ধে আরো সোচ্চার হওয়ার জন্য হাত তুলে শপথ বাক্য পাঠ করেন।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, পাবনা ডেভেলপমেন্ট ফোরামের সভাপতি আল মুকসিত সাবিত, প্রধান উপদেষ্টা মাহফুজুর রহমান শ্রাবণ, ইশতিয়াক আহমেদ, আফ্রিদা আলম বর্ষা, মুফিক পারভেজ, নওরিন নেওয়াজ বিথি, রিতি প্রমুখ। এসময় মানববন্ধনে একাতœতা ঘোষনা করেন বাঁচতে চাই‘র নিবার্হী পরিচালক ও আমরাই পারি জোটের সদস্য সচিব আব্দুর রব মন্টুসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। 
বক্তারা দেশব্যাপী ধর্ষন ও নারী নির্যাতন বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেন এবং জড়িতদের ফাঁসীর দাবী জানান। 
ঘন্টাব্যাপী চলা মানববন্ধন শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা ব্যানার ফেসটুন নিয়ে র‌্যালী করে জেলা প্রশাসকরে কার্যালয়ে গিয়ে স্বারকলিপি প্রদান করেন।

কোন মন্তব্য নেই