পামেকে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে উত্তেজনা ও ধাওয়া
নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
স্বাধীনতা চিকিৎসক পরিষদের ( স্বাচিপ) একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে শনিবার গভীর রাতে পাবনা মেডিক্যাল কলেজ (পামেক) ক্যাম্পাসে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে হতাহতের খবর পাওয়া না গেলেও রাতেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওবাইদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পাবনা মেডিকেল কলেজে সিনিয়র-জুনিয়রদের স্বাচিপ’র একটি অনুষ্ঠানে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইটি গ্রুপের দ্বন্দ্বের খবর পেয়ে পুলিশ সেখানে যায় এবং পুলিশ ক্যাম্পাসে অবস্থান করে পরিবেশ স্বাভাবিক রাখে।
পাবনা মেডিক্যাল কলেজের একটি সূত্র জানান, স্বাচিপ পাবনা শাখার একটি অনুষ্ঠান আগামী ২৪ জুলাই বুধবার দুপুরে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। মূলত সে অনুষ্ঠানে আধিপত্য নিয়ে দুই গ্রুপের বিরোধের সূত্রপাত ঘটে। এক পর্যায়ে রাত সাড়ে ১১ টার দিকে দুই পক্ষ লাঠিসোটা নিয়ে অবস্থান নেয় এবং ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় কয়েকজন সামান্য আহত হন।
পামেক ছাত্রলীগ শাখার সভাপতি ডা. নয়ন সংঘর্ষে কথা অস্বীকার করে বলেণ, সিনিয়র- জুনিয়রদের মধ্যে একটু ঝামেলা হয়েছিল। তবে সেটা মিটমাট করে দেয়া হয়েছে।
পাবনা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. নিরঞ্জন কুমার বসাক জানান, একজন ছাত্রীকে কটুক্তি করা নিয়ে সামান্য ঝামেলা হয়েেিছলা। সংশ্লিষ্ট ছাত্রকে সতর্ক করা হয়েছে। তবে এখন পরিস্থিতি শান্ত রয়েছে। তবে সংঘর্ষের বিষয়টি তিনি এড়িয়ে যান।

কোন মন্তব্য নেই