Pabna



জেলা আওয়ামী লীগের জাতীয় শোক দিবস উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা

নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
১৫ আগষ্ট জাতীয় শোক দিবস, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী উপলক্ষে পাবনা জেলা আওয়ামীলীগের উদ্যোগে মাসব্যাপী কর্মসূচীর দ্বিতীয় দিনে শিশু-কিশোরদের কবিতা আবৃত্তি ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। 
শুক্রবার বিকেলে শহরের সেন্ট্রাল গার্লস হাইস্কুলের অডিটোরিয়ামে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 
প্রতিযোগিতায় ক, খ, গ এ তিনটি গ্রুপে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় শতাধিক  শিক্ষার্থীরা কবিতা আবৃত্তি ও চিত্রাংকনে অংশ গ্রহন করেন।
জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক গোলাম ফারুক প্রিন্স এমপি’র তত্ত্ববধায়নে জাতীয় শোক দিবসের মাসব্যাপী এ কর্মসূচী পালিত হচ্ছে। 

কোন মন্তব্য নেই