Pabna



ঈশ্বরদীতে জাতীয় শোক দিবসের প্রথম প্রহরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মোমবাতি প্রজ্জলন ও পুষ্পস্তবক অর্পণ


পাবনামেইল টুয়েন্টিফোর প্রতিবেদক- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকীর প্রথম প্রহরে ঈশ্বরদী শহরে  বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মোমবাতি প্রজ্জলন ও পুষ্পস্তবক অর্পণ করা হয়। ১৫ই আগস্টের প্রথম প্রহরে ঈশ্বরদী শহরে আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম লিটনের নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মোমবাতি প্রজ্জ্বলন ও পুষ্পস্তক অর্পণ করেছেন আ'লীগের নেতাকর্মীরা।এরপর নেতাকর্মীরা বঙ্গবন্ধুসহ ১৫ আগষ্টে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান।

আজ বৃহস্পতিবার ১৫ আগষ্ট ১২টা ১ মিনিটে জাতীয় শোক দিবসের প্রথম প্রহরে ঈশ্বরদী শহরের আলহাজ্ব মোড় থেকে মোমবাতি হাতে রফিকুল ইসলাম লিটনের নেতৃত্বে নেতাকর্মীরা পায়ে হেটে বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট প্রাঙ্গনে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মোমবাতি প্রজ্জলন করেন এবং পুষ্পস্তক অর্পণ করেন।

ইক্ষু গবেষণা ইনস্টিটিউটে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মোমবাতি প্রজ্জলন করে তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে ১৫ আগষ্টে বর্বরোচিত হত্যাকান্ডের শিকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ স্বপরিবারে নিহত সকল শহীদদের বিদেহী আত্মার শান্তি কামনাসহ বঙ্গবন্ধুর কর্মময় জীবনের স্মৃতিচারণ করেন রফিকুল ইসলাম লিটন।

এসময় উপস্থিত ছিলেন ঈশ্বরদী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইছাহক আলী মালিথা, সলিমপুর ইউনিয়ন আ’লীগ সাধারণ সম্পাদক নায়েক (অবঃ) আব্দুল কাদেরমুলাডুলি ইউনিয়ন আ’লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহমান ফান্টু মন্ডলসহ-সভাপতি আব্দুল খালেক জোয়াদ্দারসাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দীন আলী সাহা, ঈশ্বরদী পৌর ২নং ওয়াড আওয়ামী লীগের সভাপতি রেজাউল করিম নান্টু, আওয়ামীলীগ নেতা সূর্য প্রামানিকমুলাডুলি ইউনিয়ন যুবলীগের সভাপতি মিলন খন্দকারমুলাডুলি ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক কবির মালিথাসাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলামপাবনা জেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক সজিব মালিথাসলিমপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান স্বপনঈশ্বরদী পৌর ৫ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি ইমরান আলী ও আশিকুর রহমান রুপম প্রমূখ।

কোন মন্তব্য নেই