Pabna



চরতারাপুরে ডেঙ্গু জ্বর সম্পর্কিত আলোচনা সভা ও পরিস্কার পরিচ্ছন্নতার উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়ন পরিষদে এডিস মশা এবং ডেঙ্গু জ্বর সম্পর্কিত জনসচেতনমূলক আলোচনা সভা ও পরিস্কার পরিচ্ছন্নতা কাজের উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান রবিউল হক টুটুল। 
শুক্রবার সকালে ইউনিয়ন পরিষদের আয়োজনে আলোচনা সভায় রবিউল হক টুটুলের সভাপত্বিতে ও সচিব আসাদুজ্জামানের সঞ্চানলায় এডিস মশা এবং ডেঙ্গু জ্বর সম্পর্কিত জনসচেতনমূলক আলোচনা বক্তব্যদেন ইউপি সদস্য আলতাব হোসেন, আজাই হোসেন, আবু সাইদ খান, আওয়ামীলীগ নেতা ঝন্টু বিশ্বাস প্রমুখ। এসময় সাংবাদিক ও এলাকার সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

কোন মন্তব্য নেই