দুবলিয়ায় পূর্ব শত্রুতার জেরে গভীর রাতে আগুন দিয়ে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ
নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
পাবনার সদর উপজেলার আতাইকুলা থানার দুবলিয়া গ্রামের পূর্ব শত্রুতার জের ধরে বসত বাড়ীতে গভীর রাতে আগুন দিয়ে পুড়িয়ে মারার ষড়যন্ত্র করেছে বলে অভিযোগ করেন রবিউল ইসলাম।
বৃহ¯পতিবার গভীর রাতে কে বা কাহারা বাড়ীর সকল ঘরের দরজা, বাহির থেকে বন্ধ করে আগুন ধরিয়ে দেয়। তাদের চিৎকারে আশপাশের বাড়ীর লোক জন এসে ঘরের দরজা খুলে তাদেরকে উদ্ধার করে আগুন নিয়ন্ত্রনে আনে। সুজানগর ফায়ার সার্ভিস ঘটনা স্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনে।
এ ঘটনায় দুইটি মোটর সাইকেলসহ ঘরে থাকা নগদ দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা, খাট, খাবার টেবিল, ফ্রিজ, আনলা, শো-কেস সহ ব্যবহারের কাপড় ও জমির দলিলাদি আগুরে পুড়ে যায়। তাদের দাবী এঘটনায় প্রায় ২০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
রবিউল ইসলাম জানান, তার ছেলে অনি হত্যার সাথে জড়িত যারা, তারাই এঘটনা ঘটিয়ে আমাদের স্বপরিবারকে হত্যার ষড়যন্ত্র করেছে।
তিনি আরও জানান অনি হত্যার মামলার হাই কোর্টে হস্তান্তর করায় উক্ত আসামীদের মৃত্যুদন্ড হবে জেনে নতুন করে আমাদের পরিবার যাতে এই মামলা পরিচালনা করতে না পারে একারণেই এই অমানবিক ঘটনা ঘটিয়েছে।
অনির ভাই অভি জানান, গতকাল ঢাকা থেকে বাড়ী আসার পরেই আমাকে ও আমার পরিবারের সদস্যদের এক সঙ্গে হত্যার উদ্দেশ্যে এই ঘটনা ঘটানো হয়েছে।
আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) কামরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাস্থলে সরেজমিনে দেখেছি এবং লিখিত অভিযোগ পেলেই তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

কোন মন্তব্য নেই