Pabna



সুজানগরে যুবলীগের ডেঙ্গু সম্পর্কে সচেতন করতে লিফলেট বিতরণ

নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
“ডেঙ্গু মুক্ত দেশ চাই, পরিস্কার পরিচ্ছন্নতার বিকল্প নাই-নিজ আঙ্গিনা পরিস্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি” স্লোগানে সারা দেশের ন্যায় পাবনার সুজানগরে এডিস মশা ও ডেঙ্গু জ্বর থেকে মুক্তির জন্য পরিচ্ছন্নতা ও জনসচেতনমূলক লিফলেট বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা যুবলীগের আয়োজনে লিফলেট বিতরণের উদ্বোধন করেন প্রধান অতিথি পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির। বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন। এ সময় উপস্থিত ছিলেন অধ্যক্ষ নাদের হোসেন, উপজেলা আ.লীগের সদস্য হামিদুর রহমান মন্টু হাজারী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা খাতুন, উপজেলা যুবলীগের সভাপতি সাইদুর রহমান সাইদ, প্রচার সম্পাদক আজিজুল হক বাবু প্রমুখ।

কোন মন্তব্য নেই