Pabna



ঈশ্বরদীতে ইয়াবাসহ ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
পাবনার ঈশ্বরদীর সাঁড়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাইম সরদারকে ইয়াবাসহ   গ্রেফতার করেছে পুলিশ। নাইম উপজেলার সাঁড়া ইউনিয়নের আরামবাড়িয়া গ্রামের   সোহরাব আলী সরদারের ছেলে। সে সাঁড়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক।

পুলিশ জানায়, (২২ সেপ্টেম্বর) রোববার আরামবাড়িয়া বাজারে গোপন সংবাদের ভিত্তিতে ঈশ্বরদী থানার পুলিশ অভিযান চালিয়ে নাইমকে ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করে।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) বাহাউদ্দিন ফারুকী জানান, এ সময় নাইম সরদারের নিকট থেকে ৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ বিষয়ে ঈশ্বরদী থানায় মামলা দায়ের করে তাকে পাবনা জেল হাজতে পাঠানোর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

কোন মন্তব্য নেই