জাগির হোসেন একাডেমীতে মুক্তিযুদ্ধের স্মৃতিকথা
নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
শহরের স্বনামধন্য বিদ্যাপিঠ জাগির হোসেন একাডেমি আয়োজিত মুক্তিযুদ্ধের স্মৃতিকথা বিষয়ক অনুষ্ঠান গতকাল অনুষ্ঠিত হয়েছে।
আলহাজ্ব এ্যাড. মো. তফিজ উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার এসএম মোসলেম উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, লায়ন আলহাজ্ব মোঃ শামসুর রহমান মানিক। মুক্তিযুদ্ধের স্মৃতিচরণ করেন বীর মুক্তিযোদ্ধা মোঃ মুন্নাফ হোসেন, আলহাজ্জ মোঃ মোহসীন আলী ও বীরমুক্তিযোদ্ধা মোঃ আবু জাফর। অনুষ্ঠানটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মতিনের পরিচালনায় বিদ্যালয়ের প্রাঙ্গণে সপ্তম শ্রেণির ছাত্রদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়।

কোন মন্তব্য নেই