জমি সংক্রান্ত বিরোধে পৈচাশিক কায়দায় এক দম্পতিকে নির্যাতন করেছে দূর্বৃত্তরা
নিজিস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
পাবনায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মামলা তুলে না নেওয়ায় এক দম্পতিকে গাছের সাথে বেঁধে মাথার চুল কেটে দিয়ে সিগারেটের ছ্যাকা (আগুনে) দিয়ে পৈচাশিক নির্যাাতন করেছে দূবৃৃত্তরা।
সদর উপজেলার দোগাছি ইউনিয়নের মাদারবাড়িয়া গ্রামে শনিবার দিবাগত ভোর রাতের দিকে এই ঘটনা ঘটে। আহত দম্পতি সখিনা খাতুন (৩৫) ও তার স্বামী জিলাল প্রামানিককে (৪৫) পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নির্যাতনের শিকার ওই দম্পতির মেয়ে কাজলী জানান, শনিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে আমাদের এলাকার শাহাজাহন, খাইরুল, বিপ্লব, ফরিদ ও তৈজদ্দিনসহ ৬/৭ জনের একদল সশস্ত্র দূর্বৃত্ত মুখে কালো কাপড় বেঁধে বাড়িতে এসে মা ও বাবাকে তুলে নিয়ে যায়। মারপিট করে বাড়ির পাশের একটি নারিকেলের গাছের সাথে বাবাকে বেঁধে আমার আম্মাকেও ব্যাপক মারপিট শুরু করে। এ সময় দূর্বৃত্তরা আমার মার মাথার চুল কেঁচি দিয়ে কেটে দেয় এবং সিগারেটের আগুন দিয়ে শরীরের বিভিন্ন স্থানে ছ্যাকা দিয়ে পুড়িয়ে দেয়। ওই সন্ত্রাসীরা যাবার সময় বাড়ি ঘরে ব্যাপক ভাংচুর ও লুটপাট করে মামলা তুলে নেয়ার হুমকি দিয়ে চলে যায়। তাদের সাথে কোর্টে আমাদের জমিজমা সংক্রান্ত একটি মামলা চলছে।
পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন সখিনা খাতুন জানান, স্থানীয় শাহজাহান ও তার সহযোগীরা আমাদের বাড়ির ২৩ শতাংশ জমির দলিল জাল করে দখলের পায়তারা করলে তাদের বিরুদ্ধে আদালতে পৃথক তিনটি মামলা দায়ের করা হয়। দীর্ঘ ৮ বছর ধরে মামলা চলে আসছে। ওই মামলায় শাহজাহান আলীসহ মারুফ হোসেন, বকুল হোসেন ও জনিকে আসামী করা হয়। মামলা দায়েরের পর থেকেই আসামীরা আমাদেরকে বিভিন্ন সময়ে প্রাণনাশের হুমকিসহ ইতিপূর্বেও বিভিন্ন সময়ে বাড়িঘর ভাংচুর ও হামলা করে।
চিকিৎসাধীন জিলাল প্রামানিক বলেন, আমি কেঁচি কারখানায় কাজ করি। আমার সামান্য জমির কাগজ জাল করে দখলের অপচেষ্টা করেছে শাহজাহান ও তার লোকজন। আদালতে তাদের বিরুদ্ধে মামলা করায় একের পর এক হুমকি ধামকি দিয়ে আসছিল। তারা মামলা তুলে না নিলে প্রাণনাশের হুমকিও দিয়েছে আমাদের।
এ ব্যাপারে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির আহম্মেদ বলেন, ঘটনাটি শুনেছি, ঘঘটনাস্থলে নিশ্চিতে পুলিশের একটি দল গিয়ে সত্যা পেয়েছে। ইতিমধ্যেই সখিনা খাতুন বাদী হয়ে ৫জনের নাম উল্লেখ করে আরো ৩/৪জনকে অজ্ঞাত আসামী করে মামলা দায়ের করেছেন। আমরা আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রেখেছি।


কোন মন্তব্য নেই