পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের মানববন্ধন
পাবনা প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইলেকট্রনিক এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইটিই) বিভাগকে ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগে রুপান্তরের প্রতিবাদে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। আজ সোমবার দুপুর সারে ১২ টার দিকে শিক্ষার্থীরা ক্যম্পাসে এই কর্মসূচী পালন করে।
সম্প্রতি পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ইলেকট্রনিক এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের দাবীর মুখে ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগে রুপান্তরের সিদ্ধান্ত নেয় বিশ^বিদ্যালয় কর্তৃপক্ষ। পরে আজ সোমবার ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের শিক্ষার্থীরা এই হঠকারী সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধনটি করে।
মানববন্ধনে কয়েক শতাধিক শিক্ষার্থী বিভিন্ন প্লেকার্ড ও ব্যানার নিয়ে কর্মসূচীতে অংশ নেয়। পরে তারা বিশ^বিদ্যালয় প্রশাসনের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন। তারা দাবী করেন, বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ যদি এই সিদ্ধান্ত গ্রহন করেন, তাহলে বৃহত্তর কর্মসূচী গ্রহন করা হবে।


কোন মন্তব্য নেই