Pabna



চরভবানীপুর গ্রামে নৌকা বাইচের নামে মদ, জুয়া ও দেহ ব্যবসার আসর

নিজস্ব প্রতিবেদক, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
পাবনা সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়নের চরভবানীপুর গ্রামে জনপ্রতিনিধিদের নাম ব্যবহার করে নৌকা বাইচের নামে চলছে অবাধে মদ, জুয়া ও দেহ ব্যবসার আসর।

এতে এলাকার ছাত্র, যুবসমাজ মাদকাসক্ত ও নারী দেহ নিয়ে মেতে আছে যার কারণে ধ্বংস হয়ে যাচ্ছে এলাকার আর্থ সামাজিক, নীতি নৈতিকতা। এলাকায় পারিবারিক কলহ দেখা দিয়েছে। স্ত্রীর গহনা চুরি করে বিক্রি করে জুয়ার আসরে টাকা নিয়ে যাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে, এতে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির আশঙ্কা দেখা দিয়েছে।

মেলা কমিটি একটি পোস্টার ছাপিয়েছে যেখানে পাবনার স্থাণীয় জনপ্রতিনিধিসহ গণ্যমান্য ব্যাক্তিবর্গের নাম দেখা গেলেও হয়ত জনপ্রতিনিধিরা জানেন না এমন মেলার বিষয় বলে জানান এলাকাবসীর অনেকেই। সেখানে দেখা যায়, ১৭ হতে ২৭ আগষ্ট পর্যন্ত নৌকা বাইচ ও মেলা চলবে। পোস্টারে এমন লেখা থাকলেও সেটি পিছিয়ে ৩ সেপ্টেম্বর থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত করা হয়েছে বলে জানান এলাকাবাসী। এ নিয়ে এলাকার মানুষদের মধ্যে কৌতুহল সৃস্টি হয়েছে।

আব্দুস সাত্তার নামে এক ব্যাক্তি জানান, মেলায় কোন প্রকার অনুমতি না পাইলেও জনপ্রতিনিধিদের নাম ব্যবহার করে এখানে অবৈধভাবে মেলার নামে নর্তকী দিয়ে নাচ,গান, মদ, জুয়া, দেহ ব্যবসাসহ বিভিন্ন অসামাজিক কার্যকলাপ হয়ে আসছে, এটা দেখা কেউ নেই। অথচ পাবনার উপজেলা নিবার্হী অফিসারের কার্যালয় বারবার ধরনা দেওয়ার পরও তাদের অনুমতি মেলেনি বলে জানান এই মধ্যবয়সী যুবক।

রুবেল হোসেন নামে এক স্কুল ছাত্র জানান, এলাকায় নৌকা বাইচ হচ্চে এটা কোন সমস্যা নয়, কিন্তু এখানে মদ, জুয়ার আসর ও দেহ ব্যবসার আসর জমিয়েছে, এলাকার ছাত্র-ছাত্রীসহ দারিদ্র পরিবার সর্বহারা হয়ে যাচ্ছে। রাত এলে পড়ার টেবিলে বসতে পারি না। আমাদের পড়াশুনার অনেক সমস্যা হচ্ছে।

এ বিষয়ে পাবনা সদর উপজেলা নিবার্হী অফিসার জয়নাল আবেদীনের সাথে মুটো ফোনে যোগাযোগ করা হলে তিনি   বলেন, এ ধরনের কোন মেলার অনুমতি দেওয়া হয়নি, যদি তারা মেলা করে থাকে তাহলে ভেঙ্গে দেওয়া হবে।

কোন মন্তব্য নেই