৬ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে ৩ দিন ব্যাপী অনুকূলচন্দ্রের আবির্ভাব তিথি মহোৎসব
নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
আগামী ৬ সেপ্টেম্বর শুক্রবার থেকে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের পাবনার হিমাইতপুরধামে শুরু হচ্ছে তিনদিন ব্যাপী শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ১৩২তম আবির্ভাব তিথি ও ভাগীরথী পদ্মায় পুন্য মহোৎসব। বুধবার দুপুরে ঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ আশ্রমে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় আশ্রম কর্তৃপক্ষ।
সৎসঙ্গ আশ্রমের সভাপতি রবীন্দ্রনাথ সরকারের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তাপস কুমার রায়, সহ-সভাপতি যুগোল কিশোর ঘোষ, উপদেষ্টা পরিষদের সদস্য গোপিনাথ কুন্ডু, উৎসব উদযাপন কমিটির আহবায়ক ড. নরেশ মধুসহ অনেকে। উৎসবের প্রথম দিন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার কথা রয়েছে পাবনা সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন পাবনার জেলা প্রশাসক কবির মাহমুদ,পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম, (বিপিএম,পিপিএম)। এদিকে, উৎসবকে ঘিরে প্রস্তুতি এগিয়ে চলছে জোরেসোরে। প্যান্ডেল সাজানো সহ আশ্রমকে সাজিয়ে তুলতে কাজ করছেন শ্রমিকরা। উৎসবে বাংলাদেশ ও ভারত থেকে ঠাকুর অনুকূলচন্দ্রের ভক্তরা অংশ নেবেন।

কোন মন্তব্য নেই