সাদুল্লাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সকল কার্যক্রম স্থগিত
নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
পাবনার সাদুল্লাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সকল ধরনের কার্যক্রম স্থগিত করেছেন সদর উপজেলা আওয়অমীলীগ। মঙ্গলবার বিকেলে দুবলিয়া বাজারে ইউনিয়ন আওয়ামীলীগের এক মতবিনিময় সভায় এই সিদ্ধান্ত গ্রহন করা হয়। বৈঠকে উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আমিনুল হক টিপুসহ উপস্থিত নেতাকর্মীদের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত গ্রহন করেন।
গত রবিবার সাদুল্লাপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের গ্রাম কমিটি গঠনের সময় ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও চেয়ারম্যান আব্দুল কুদ্দুস মুন্সির ছেলে ছাত্রলীগ নেতা আমির সোহেল মিলন ও তার দলবলসহ আওয়ামীলীগ নেতাকর্মীদের উপর হামলা চালালে উপজেলা আওয়ামী লীগ এক জরুরী বৈঠক করেন মঙ্গলবার। বৈঠকে সাদুল্লাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সকল পর্যায়ের নেতৃবৃন্দের বক্তব্যের পরিপ্রেক্ষিতে উপজেলা আওয়ামীলীগ সাদুল্লাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সকল কার্যক্রম পরবর্তি নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করেন।
প্রসঙ্গত, সম্প্রতি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল কুদ্দুস মুন্সির ছেলে মিলনের বিভিন্ন অপকর্ম নিয়ে পাবনামেইল টোয়েন্টিফোরডটকমসহ দেশের বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে পাবনা জেলা ছাত্রলীগ ও কেন্দ্রীয় ছাত্রলীগের নজরে আসে। পরে তারা বিতর্কিত কর্মকান্ডের অভিযোগে তাকে ছাত্রলীগ থেকে সাময়িক বহিষ্কার করা হয়।
এদিকে গত রবিবার রাত সাড়ে ৯ টার দিকে সাদুল্লাপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের গ্রাম কমিটি করার সময় আওয়ামীলীগ নেতাদের উপর হামলা চালায় মিলনসহ তার বাহিনী। এতে কমপক্ষে ইউনিয়ন আওয়ামীলীগ নেতাসহ ১৫জন আহত হয়।

কোন মন্তব্য নেই