সাদুল্লাপুরের মিলন বাহিনীর প্রধান বিতর্কিত ছাত্রলীগ নেতা বহিষ্কার
নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
পাবনার সাদুল্লাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আব্দুল কুদ্দুস মুন্সির ছেলে জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক আমির সোহেল মিলনকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। মঙ্গলবার রাতে কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারন সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই বহিষ্কারাদেশ দেওয়া হয়।
সম্প্রতি মিলনের বিভিন্ন অপকর্ম নিয়ে পাবনামেইল টোয়েন্টিফোরডটকমসহ দেশের বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে পাবনা জেলা ছাত্রলীগ ও কেন্দ্রীয় ছাত্রলীগের নজরে আসে। পরে তারা বিতর্কিত কর্মকান্ডের অভিযোগে তাকে ছাত্রলীগ থেকে সাময়িক বহিষ্কার করা হয়।
গত রবিবার রাত সাড়ে ৯ টার দিকে সাদুল্লাপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের গ্রাম কমিটি করার সময় আওয়ামীলীগ নেতাদের উপর হামলা চালায় মিলনসহ তার বাহিনী। এতে কমপক্ষে ইউনিয়ন আওয়ামীলীগ নেতাসহ ১৫জন আহত হয়।
এছাড়াও মিলনের বিরুদ্ধে সাদুল্লাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি তার বাবা আব্দুল কুদ্দুস মুন্সি চেয়ারম্যান হওয়ার পর থেকে তাদের অত্যাচারে অতিষ্ট হয়ে পরে এলাকার মানুষ। চেয়ারম্যান ও তার ছেলে মিলন মিলে এলাকায় সুদের কারবার, মাদক ব্যবসা, শালিসী বানিজ্যসহ বিভিন্ন অপকর্ম করে যাচ্ছেন। তাদের বিরুদ্ধে কেউ কথা বলতে গেলেই নির্যাতন চালায় মিলন বাহিনীল লোকজন। এই মিলন বাহিনীর নিজস্ব টর্চার সেলে নিয়ে ব্যাপক মারপিট করার অভিযোগও রয়েছে। এই বাহিনীর অত্যাচারে ইতিমধ্যেই সাদুল্লাপুর ইউনিয়ন থেকে অন্তত দেড়শত পরিবার ভিটেমাটি ছেড়ে অন্যত্র বসবাস শুরু করেছন। বিষয়টি নিয়ে দলের উপজেলা ও জেলা নেতৃবৃন্দকে অবহিত করার পরেও তাদের নিয়ন্ত্রনে আনতে পরেনি জেলা নেতৃবৃন্দ।
পরে তার বিরুদ্ধে সকল অভিযোগ তদন্ত সাপেক্ষে কেন্দ্রী ছাত্রলীগ তাকে বহিষ্কারের সিদ্ধান্ত গ্রহন করেন।



কোন মন্তব্য নেই