Pabna



পাবিপ্রবিতে ইইই বিভাগের শিক্ষার্থীদের ডীনের কুশপুত্তলিকা দাহ ও বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইটিই বিভাগককে ট্রিপুলি বিভাগের রুপান্তরের অপচেষ্টার প্রতিবাদে প্রকৌশল অনুষদের ডীনের কুশপুত্তলিকা দাহ ও বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। আজ সোমবার দুপুরে তারা ক্যম্পাসে এই কর্মসূচী পালন করে। 

আজ দুপুরে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইইই বিভাগের শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করে। এ সময় তারা ইটিই বিভাগকে ট্রিপুলি বিভাগে না নিতে বিভিন্ন শ্লোগান দেন। পরে প্রকৌশল অনুষদের সামনে গিয়ে বিভিন্ন কর্মসূচী পালন করে। 
কর্মসূচীর মধ্যে তারা প্রকৌশল অনুষদের ডীনের কুশপুত্তলিকা দাহ করেন এবং ইটিই (ইলেকট্রনিক্স এন্ড টেলিকমিউনিক্যাশন ইঞ্জিনিয়ারিং) বিভাগটিকে যদি ইইই (ট্রিপুলি, ইলেক্ট্রনিক্স এন্ড ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং) বিভাগে রুপান্তর করা হয়। তাহলে শিক্ষার্থীরা ভিসি বিরোধী আন্দোলেনের হুশিয়ারী দেন। 
গত কয়েখদিন ধরে চলা আন্দোলনে বিশ^বিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের দাবিতে কর্ণপাত না করায় প্রকৌশল অনুষদের ডীন ড. শেখ রাসেল আল আহম্মেদকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করেন। সেইসাথে তাদের দাবি মানা না পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। 

কোন মন্তব্য নেই