চাটমোহরে ভেজাল গুড় তৈরীর কারখানার সন্ধান, ৩ ব্যবসায়ীর জরিমানা
নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
পাবনার চাটমোহরে রবিবার (১৭ মে) দুপুরে অভিযান চালিয়ে ভেজাল গুড় তৈরীর কারখানার সন্ধান পেয়েছে ভ্রাম্যমান আদালত। এ সময় তিনজন ভেজাল গুড় ব্যবসায়ী ও প্রস্তুতকারককে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় ৪ হাজার কেজি ভেজাল গুড় এবং ভেজাল গুড় তৈরীর উপকরণ জব্দ করে নষ্ট করা হয়। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইকতেখারুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন।
অর্থদন্ডপ্রাপ্ত গুড় প্রস্তুতকারক হলেন, উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের শামসুল হক মোল্লার ছেলে আব্দুস সালাম (৬০), ব্যবসায়ী সাহাপুর গ্রামের মৃত মুনশী প্রামানিকের ছেলে সৈয়দ আলী (৫৫) ও বালুদিয়ার গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে আনু মন্ডল (৪০)। তারা দীর্ঘদিন ধরে ভেজাল গুড় তৈরী ও বাজারজাত করে আসছিলেন। অভিযানে ভেজাল গুড় এক শত মণ (৪ হাজার কেজি), ভেজাল গুড় তৈরীর উপকরণ ফিটকিরি ১০ কেজি, চিনি ৫ বস্তা (প্রতি বস্তা ৫০ কেজির), ক্ষতিকর রং ১ কেজি, চুন ১০ কেজি জব্দ করে নষ্ট করা হয়।


কোন মন্তব্য নেই