Pabna



সাংবাদিক খায়রুজ্জামান কামাল’র বাবা সমাজ সেবক আব্দুর রশিদ মিয়ার ইন্তেকাল

নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম: 
বালাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন অব জানর্াালিষ্ট (বিএফইউজে) এর নির্বাহী সদস্য সিনিয়র সাংবাদিক খায়রুজ্জামান কামালের বাবা পাবনার বেড়া উপজেলার রাজনারায়ন পুরের বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ী আব্দুর রশিদ মিয়া (৯০) রোববার ভোরে পাবনার বেড়া উপজেলার নাটিয়াবাড়ি গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন(ইন্নালিল্লাহি-রাজিউন)। 

তিনি স্ত্রী, ৭ ছেলে ২ মেয়েসহ নাতি নাতনী এবং অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। রোববার বাদ জোহর নিজ বাড়ি প্রাঙ্গণে জানাজা শেষে তাকে নান্দিয়ারা গোরস্থানে দাফন করা হয়। 
তার মৃত্যুতে পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, সম্পাদক সৈকত আফরোজ আসাদ, পাবনা সংবাদপত্র পরিষদ সভাপতি আব্দুল মতীন খান, সাধারণ সম্পাদক শহীদুর রহমান শহীদ গভীর শোক প্রকাশ করেছেন। 

কোন মন্তব্য নেই