Pabna



সাঁথিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সন্ত্রাসীদের হামলায় সাংবাদিকসহ যুবলীগ নেতা আহত

সাঁথিয়া প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়া তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জামাত-বিএনপির সন্ত্রাসী বাহিনীর শিকার হলেন সাংবাদিকসহ যুবলীগ নেতা।ঘটনাটি ঘটেছে শনিবার সকালে চব্বিশ মাইল বাজারে।আহতরা হলেন,উপজেলাধীন রঘুরামপুর গ্রামের আবু সাঈদ(৩৫) সে পাবনার স্থানীয় দৈনিক বিশ্ব বার্তা ও পাবনা নিউজ. কমের প্রতিনিধি ও ক্ষেতুপাড়া ইউনিয়ন যুবলীগ নেতা আব্দুল আওয়াল (৩৮)।

জানা গেছে, আমিনপুর থানাধীন দুর্গাপুর গ্রামের জহুরালের ছেলে মনির শুক্রবার সন্ধ্যায় আবু সাঈদের ছোট ভাই শুভকে পিকাপ ভ্যান চাপা দেয়। এ নিয়ে দুজনের মধ্যে কথাকাটাকাটি হয়।শনিবার সকালে সাংবাদিক আবু সাঈদ ও আব্দুল আওয়াল হোন্ডা যোগে চব্বিশ মাইল বাজারে গেলে। পূর্ব পরিকল্পিত ভাবে দুর্গাপুর গ্রামের ময়েজ উদ্দিনের ছেলে করিমের নেতৃত্বে মনিরসহ ১০/১২ জন জামাত বিএনপির সন্ত্রাসীরা দু"জনের উপর হামলা চালায়। হামলায় সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে চাপাতি রামদা ও লোহার রড হাসুয়া দারা এলোপাথাড়ি ভাবে আঘাত করে তাদের দু"জনের বহনকারী হোন্ডা ও মোবাইল ভাংচুর করে। আহতদের ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে সন্ত্রাসীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে আহতদের স্থানীয়রা মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে সাঁথিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন এ নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

কোন মন্তব্য নেই