ভাঙ্গুড়ায় কোয়ারেন্টিন নিয়ে সংঘর্ষ, পুলিশ মোতায়েন
নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
পাবনার ভাঙ্গুড়ায় সিলেট ফেরত একটি পরিবার হোম কোয়ারেন্টাইন না মানায় প্রতিবেশীর সাথে সংঘর্ষের ঘটনা ঘটেছে । বৃহস্পতিবার রাত এগারোটার দিকে তমুল বৃষ্টির মাঝেই পৌর এলাকার সওদাগর পাড়ায় এই ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে এ সময় দুইজনকে আটকও করে। এবং পুনরায় সংঘর্ষ ঠেকাতে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।
পুলিশ জানায়, সিলেটে থাকা ঐ পরিবারের প্রধান শহিদুল তার দুই সন্তান হিরন ও হারুনকে নিয়ে বছরের বেশিরভাগ সময় দেশব্যাপি ফেরী করে মনোহারী সামগ্রি বিক্রী করেন। ব্যবসার কারনেই তারা গত মার্চ মাসে তারা সিলেটে গেলেও করোনা পরিস্থিতির কারনে বাড়ি ফিরতে পারেন নি । গত তিন মাস সিলেট অবস্থানের পর ২দিন আগে তারা ভাঙ্গুড়ায় ফিরে আসে। এলাকায় ফেরার পর প্রতিবেশীরা তাদেরকে হোম কোয়ারেন্টিনে থাকতে বলেন। কিন্তু শহিদুল ও তার দুই ছেলে হোম কোয়ারেন্টিন না মেনে ব্যবসার উদ্দেশ্যে বাইরে যাতায়াত শুরু করেন। এ নিয়ে প্রতিবেশী হাবিবুর রহমান সহ কয়েকজন তাদেরকে বাইরে বের হতে নিষেধ করে। এতে ক্ষিপ্ত হয়ে শহীদুল ও তার ছেলেরা বৃহস্পতিবার রাত সাড়ে দশটার দিকে প্রতিবেশী হাবিবুর রহমানের পরিবারের উপর লাঠিসোটা নিয়ে হামলা চালায়। এসময় হাবিবুর রহমানের পরিবারের সদস্যরাও লাঠিসোটা নিয়ে প্রতিরোধের চেষ্টা করলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। খবর পেয়ে ভাঙ্গুড়া থানা পুলিশ সদস্যরা হাজির হলে শহিদুলের পরিবারের সদস্যরা পালিয়ে যায়। পরে পুলিশ হাবিবুরের ছেলে ইমরান ও ভাতিজা মোহাম্মদী নামে দুই যুবককে আটক করে থানায় নিয়ে যায়। ঘটনায় আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়।
ভাঙ্গুড়া থানার ডিউটি অফিসার এএসআই মুকিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশ দুইজনকে আটক করে থানায় নিয়ে এসেছে। এছাড়া সংঘর্ষ এড়াতে ওই এলাকায় পুলিশের নজরদারি বাড়ানো হয়েছ।

কোন মন্তব্য নেই