Pabna



পাবনার হামিদপুর গ্রামের এক নারীর মরদেহ আশুলিয়া থেকে উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকমঃ
সাভারের আশুলিয়ায় ভাড়া বাড়ি থেকে মাসুরা খাতুন নামে পাবনার এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৫ই মে) সকালে, আশুলিয়ার উত্তর ডেন্ডাবর এলাকার মোকলেছুর রহমানের মালিকানাধীন বাড়ির দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে ওই নারীর অর্ধগলিত মরদেহটি উদ্ধার করা হয়। ঘটনার পর থেকে নিহত নারীর কথিত স্বামী পলাতক রয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।      
নিহত মাসুরা খাতুন পাবনা সদর থানা এলাকার হামিদপুর গ্রামের আমিন উদ্দিনের মেয়ে। তিনি আশুলিয়ায় একটি সোয়েটার কারখানার শ্রমিক ছিল বলে জানা গেছে। এ বছরের মার্চ মাস থেকে এই বাড়ির একটি কক্ষ ভাড়া নিয়ে বসবাস করে আসছিলো নিহত মাসুরা খাতুন।
পুলিশ জানায়, বাড়ির মালিক ও স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক সুরতহালে ধারণা করা হচ্ছে ৩ থেকে ৪ দিন আগে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ঘরের দরজা বাইরে থেকে বন্ধ ছিলো। দুর্গন্ধ ছড়িয়ে পড়লে বিষয়টি সবার নজরে আসে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

কোন মন্তব্য নেই